ইসলামিক পোস্ট................. ৭০ হাজার মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে .....
৭০ হাজার মুমিন বিনা হিসাবে জান্নাতে যাবে ..... ইবনু আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, "..এক সময় আমার সামনে অতীতের সকল নবী ও উম্মতকে পেশ করা হল । অতঃপর আমি একজন নবী এবং তার সাথে একদল লোককে দেখলাম । তারপর আরেক জন নবীকে দেখলাম তার সাথে ১জন বা ২জন লোক রয়েছে । তারপর আর একজন নবীকে দেখলাম তার সাথে একজনও নেই । ইতিমধ্যে আমার সামনে একটি বড় দলকে পেশ করা হল । আমি মনে করলাম তারা যদি আমার উম্মত হত ! আমাকে বলা হল, তিনি মূসা (আঃ) এবং এগুলো তার উম্মত । তারপর আমাকে বলা হল আপনি লক্ষ্য করুন, একটি খুব বড় দল দেখলাম, আমাকে বলা হল এই হচ্ছে আপনার উম্মত । তাদের সাথে সত্তর (৭০) হাযার লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কোন শাস্তি হবে না । তারা এমন লোক যারা কোনদিন ঝাড়-ফুক গ্রহন করেনি, শরীরে উলকী লাগায়নি, কোন ব্যাপারে অশুভ ফল (অর্থাত্ তাবীয, পাথর, মাধুলী, সুতা, পানিপড়া ইত্যাদি) গ্রহন করেনি । বরং তারা তাদের প্রতিপালকের প্রতি পূর্ণ ভরসা রাখত... । - ( সহীহ বুখারী ২/৮৫০, মিশকাত হা/৫২৯৬)